,

পিছিয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষা

news-image

অনলাইন ডেস্ক : সিলেবাস শেষ না হওয়ায় ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে। আজ বুধবার বিষয়টি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

তপন কুমার সরকার বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসির নির্বাচনী পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সামগ্রিক দিক বিবেচনা করে চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ের পরিবর্তে এক মাস পিছিয়ে আগস্টে নেওয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে নতুন দিন-তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।’

চলতি বছর এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ৩০ মে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯