পিছিয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা একমাস পিছিয়ে আগস্টের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে। এর আগে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা একমাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু করার নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, এইচএসসি পরীক্ষার দিন তারিখ আগেও চূড়ান্ত করা হয়নি। জুলাইয়ে পরীক্ষাটি নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসে এখন আগস্টে পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনও শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান শেষ করতে না পারায় পরীক্ষাটি পেছানোর সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে তারিখ চূড়ান্ত করবেন।

এবারের এইচএসসি পরীক্ষার্থীরা ২০২১ সালে করোনা মহামারির কারণে নৈর্বাচনিক ৩ বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষা প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও করোনার কারণে তা পিছিয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থীরা ২০২২ সালের ২ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু করেছে। এইচএসসিতে দুই বছরের শিক্ষাক্রমে জুন পর্যন্ত এসব শিক্ষার্থীরা ক্লাস পাবে মাত্র ১৫ মাস।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান