,

ছোট ছোট চৌকি নিয়ে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ বুধবার থেকে চৌকি বসিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এজন্য সকাল ৯টা থেকে বঙ্গবাজারে চৌকি নিয়ে আসছেন ব্যবসায়ীরা।

এদিকে শৃঙ্খলা এবং সারিবদ্ধভাবে চৌকি বসাতে মার্কেটের জায়গা মাপজোক করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব ও সম্পত্তি বিভাগের সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, বেলা ১১টা থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসতে পারবেন। এখানে তিন হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন।

সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, বঙ্গবাজার মার্কেটের পুড়ে যাওয়া সব ময়লা-আবর্জনা সরানো হয়েছে। সেখানে বালু ফেলে ইট বসানো হয়েছে। এখনো মার্কেটের জায়গার দক্ষিণ অংশে ইট বসাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা।

জানতে চাইলে বঙ্গবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, এখন ৬৮৮ জন ক্ষুদ্র ব্যবসায়ী চৌকি নিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছেন। প্রতিটি চৌকি সাড়ে প্রস্থে তিন ফুট এবং পাঁচ ফুট দীর্ঘ। আপাতত এ সাইজের চৌকি বসানো হবে। ঈদের পর কিভাবে সব ব্যবসায়ী দোকান বসাতে সুযোগ দেওয়া যায়, করপোরেশনের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯