শেষ দেখায় প্রধানমন্ত্রীকে যে প্রস্তাব দিয়েছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি ঘরানার বুদ্ধিজীবী হিসেবে প্রচারণা থাকলেও বাস্তব কথা বলতে কাউকে ছাড়তেন না ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি খোদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেও নানা সময় কথা বলেছেন তিনি। আবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়েও কথা বলতে দেখা গেছে বহুবার।

সবশেষ গত মার্চে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দিয়েছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে দেখা হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। কুশল বিনিময় শেষে সরকারপ্রধানকে তিনি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপের পরামর্শ দেন।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রীয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রের সব পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ও পেশাজীবীরা এতে আমন্ত্রিত ছিলেন। অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে শারীরিক অসুস্থতার মধ্যেও হুইল চেয়ারে বসে বঙ্গভবনে গিয়েছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. জাফরুল্লাহ চৌধুরীর টেবিলের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় মুক্তিযুদ্ধের সময় স্বাস্থ্যখাতে অসামান্য অবদান রাখা এই মানুষটির সঙ্গে আপন মনে কথা বলেন বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী যখন দাঁড়িয়ে জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলেন তখন পাশে দাঁড়িয়ে ছিলেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী। আরও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদের হুইপ আ স ম ফিরোজসহ অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুশলাদি বিনিময়ের এক পর্যায়ে জাফরুল্লাহ চৌধুরী চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বাদশ নির্বাচন ইস্যুতে সৃষ্ট সংকট নিরসনে বিএনপিসহ বিরোধী দলকে সংলাপে ডাকতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান