,

শেষ ওভারে কোহলিদের হার, গ্যালারিতে হাউমাউ কান্না তরুণীর

news-image

স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে আইপিএলে উত্তেজনায় ঠাসা একটি ম্যাচই উপভোগ করেছে ক্রিকেটপ্রেমীরা। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার সেই ম্যাচ দুলেছে পেন্ডুলামের মতো। কখনও লখনৌ এগিয়ে তো কখনও ব্যাঙ্গালোর। তবে শেষ হাসি হেসেছে লখনৌ।

শেষ ওভারে জয়ের জন্য লখনৌয়ের দরকার ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। হার্শাল প্যাটেলের করা সেই ওভারের প্রথম বলে ১ রান নেন জয়দেব উনাদকাট। পরের বলেই বোল্ড আরেক ব্যাটসম্যান মার্ক উড। অর্থাৎ চার বলে দরকার ৪ রান। তৃতীয় বলে নতুন নামা ব্যাটসম্যান রবি বিস্ময় ২ রান নিলে সমীকরণ সহজ হয়ে ওঠে লখনৌয়ের।

তবে ম্যাচে উত্তেজনা তখনও অনেক বাকি। চতুর্থ বলে আসে ১ রান। শেষ ২ বলে যখন দলের ১ রান দরকার তখনই পঞ্চম বলে আউট উনাদকাট। শেষ বলে যখন ১ রান দরকার তখন দেখা দেয় আরেক নাটক। নন স্ট্রাইকে থাকা বিস্ময় আগেই দৌড় শুরু করলে মানকাড আউট করতে যান হার্শাল। তবে স্ট্যাম্পে লাগাতে পারেননি তিনি। শেষ বলে ব্যাটে বলে সংযোগ ঘটাতে না পারলেও দৌড়ে প্রয়োজনীয় ১ রান তুলে নেন আবেশ খান।

এমন নাটকীয়তার পর ম্যাচ হার মেনে নিতে পারেননি ব্যাঙ্গালোর সমর্থক এক তরুণী। মাঠের মধ্যেই হাউমাউ করে জুড়ে দেন কান্না। সেটি ধরা পড়ে সরাসরি সম্প্রচার ক্যামেরায়। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ভাইরাল হতে সময় নেয়নি মোটেই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯