সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাত নয়টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ উৎপাদন ছিলো ২০২২ সালের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

গরম বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। এছাড়া রমজান মাস ও সেচ মৌসুমের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা বেশি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য মতে, সোমবার সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৩৮০ মেগাওয়াট। মঙ্গলবারের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল ১৪ হাজার ৭০০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।

বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন সম্ভব ১৫ হাজার ১৮২ মেগাওয়াট। গ্যাস স্বল্পতায় ২ হাজার ৪০৭ মেগাওয়াট, কয়লা সংকটে ১২৯ মেগাওয়াট, পানির অভাবে ২০৫ মেগাওয়াট এবং কেন্দ্র সংষ্কার ও মেরামতের কারণে দুই হাজার ১৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এখন ভারত থেকে আমদানি হচ্ছে ১ হাজার ৯০৭ মেগাওয়াট।

আরও পড়ুন: জিডিপিতে যুক্ত হচ্ছে নারীর গৃহস্থালির কাজ

পিডিবি জানায়, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী