,

উখিয়ায় এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।

এপিবিএনের দাবি, নিহত রোহিঙ্গা আব্দুল মজিদ ওরফে লালাইয়া আরসা কমান্ডার। এ সময় তিনজকে আটক করা হয়েছে।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের বাম হাতের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় মোহাম্মদ তাহের, জামাল হোসেন ও লিয়াকত আলী নামে তিনজনকে আটক করা হয়েছে

ফারুক আহমেদ জানান, নিহত লালাইয়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত চারটি হত্যা মামলার আসামি। গোলাগুলির ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান