,

ডিজিটাল নিরাপত্তা আইন নি‌য়ে ব্লিঙ্কেনের উদ্বেগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নিয়ে উদ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ব‌লেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে বৈঠকে রো‌হিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান। তি‌নি ২০১৭ সাল থে‌কে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তায় প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলারের কথা তুলে ধরেন, যার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের জরুরি খাদ্য ও পুষ্টি পরিষেবা সরবরাহের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির নতুন সহায়তায় ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

ব্লিঙ্কেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শ্রম অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রচারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

উপ-মুখপাত্র জানান, ব্লিঙ্কেন ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গণমাধ্যম এবং সুশীল সমাজের বিরুদ্ধে সহিংসতা এবং ভয় প্রদর্শনের বিষ‌য়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯