,

গতকাল থেকে চোখ খোলেননি জাফরুল্লাহ, অবস্থা সংকটাপন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর বরাত দিয়ে তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরিস্থিতি খুবই সংকটাপন্ন। আগে চোখ খুললেও গতকাল থেকে চোখ খুলছেন না। গতকাল তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, জাফরুল্লাহ চৌধুরী কিডনি ফেইলিউর, লিভা‌রের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে গিয়েছে। গণস্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল ‌থে‌কে তিনি গুরুতর অসুস্থ।

এদিকে জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে। তবে তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে তাতে সাড়া মিলছে বলে জানিয়েছেন মামুন মোস্তাফী।

বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে,দুপুর সোয়া ২টায় জাফরুল্লাহর কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনও ভেন্টিলেশনে আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯