সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চুরি’ করা ব্যাটে রিংকুর ৫ ছক্কা!

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাসই গড়লেন রিংকু সিং। আইপিএলের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে গত রোববার শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য ২৯ রান দরকার হলে শেষ ৫ বলে ছক্কা হাঁকান। যশ দয়ালের প্রথম বলে স্ট্রাইকপ্রান্তে ছিলেন ‘মূলত বোলার’ উমেশ যাদব। ১ রান নিয়ে স্ট্রাইক এনে দেন তখন ১৬ বলে ১৮ রানে অপরাজিত থাকা রিংকু সিংকে। শেষ ৫ বলে দরকার ২৮ রান। অর্থাৎ প্রায় প্রত্যেক বলেই দরকার ওভার বাউন্ডারি। দানবীয় ব্যাটিংয়ে সেই চূড়ান্ত কঠিন ম্যাচই বের করে আনেন রিংকু।

আইপিএল তো দূরের কথা ক্রিকেট ইতিহাসে রান তাড়া করে এমন অবিশ্বাস্য জয় আগে দেখা গিয়েছে কিনা সন্দেহ। তবে এই ম্যাচের পর ভিন্ন এক তথ্য জানা গেল। রিংকু নিজের ব্যাট নয়, অন্য এক জনের ব্যাট নিয়ে খেলেছেন। সেই ব্যাট কিনা আবার তিনি চুরি করেছিলেন! তা দিয়েই পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন।

খোদ কলকাতা অধিনায়ক নীতীশ রানার ব্যাট চুরি করেছেন রিংকু। রানা এক ভিডিওতে এই রহস্য ফাঁস করেছেন। তার হাতে ছিল একটি ব্যাট। সেটি নিয়ে বলেন, ‘এই ব্যাট দিয়েই আগের দুটো ম্যাচে খেলেছি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পুরো মৌসুমই এই ব্যাটে খেলেছি। গত বছরের শেষ চার-পাঁচটা ম্যাচও এই ব্যাটে খেলেছি। রিংকু ব্যাটটা চেয়েছিল। দিতে চাইনি। কিন্তু ভেতর থেকে কেউ এক জন ব্যাটটা নিয়ে এসে ওকে দেয়। আমার দেখে মনেই হচ্ছিল, এটা তো আমার ব্যাটটাই। এই ব্যাটটা বেশ হালকা এবং এর পিকআপটাও খুব ভালো। এখন তো এই ব্যাটটা রিংকুরই হয়ে গেছে। আমার আর নেই।’

এদিকে কৃষক ঘরের ছেলে রিংকু উত্তরপ্রদেশের ছেলে। আর নীতীশ দিল্লির। তবে দু’জনের বন্ধুত্ব দুর্দান্ত। কেকেআরের একটি ভিডিওতে দেখা গেছে, দুজন দুদিক থেকে দৌড়ে আসছেন। তার পর রিংকুকে কোলে তুলে নিলেন নীতীশ। এমনকি শ্রেয়স আয়ারের সঙ্গে রিংকু কথা বলার সময়ও তার গলা পিছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন নীতীশ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী