মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আর নেই

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার সন্ধ্যায় মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোলাকিয়া ঈদগাহ কমিটির সদস্য এনায়েত করিম অমি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ মঙ্গলবার বাদ জোহর শোলাকিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে ‘

মৃত্যুকালে আব্দুস সালাম গোলাপ স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ

শাপলা চত্বর ঘটনার সত্য উদঘাটনের জন্য স্বাধীন তদন্তের দাবি

পশ্চিমবঙ্গে তৃণমূলের বড় ধাক্কা: ১৫ বছরের শাসনের পর রাজনীতিতে বড় পালাবদল

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক