সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেলারেই ঝড় তুলল সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের সিনেমা মানেই ভরপুর অ্যাকশন ও টোটাল এন্টারটেইনমেন্টে ভরা থাকবে। অনেকদিন ধরেই সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার দর্শকদের বহু প্রতীক্ষিত সেই সিনেমার ট্রেলার লঞ্চ হল।

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সোমবারই প্রকাশ পেল বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ট্রেলার। সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রেলার প্রকাশ হতেই তাতে ঝাঁপিয়ে পড়েন সালমান খানের ফ্যানরা। যা নিয়ে দর্শকের মাঝে উত্তেজনার পাশাপাশি নানা মন্তব্য দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান হয়। যেখানে সিনেমার পুরো টিম হাজির হয়েছিলেন। অনুষ্ঠানে ভাইজানের পাশাপাশি অভিনেত্রী শেহনাজ গিল, পূজা হেজে, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, বক্সার বিজেন্দ্র সিং-সহ আরও অনেককে দেখা যায়। তবে ট্রেলারে সবার নজর কেড়েছে অ্যাকশন। এক ঘণ্টায় এই ট্রেলার দেখে ফেলেছেন ১.৭ মিলিয়ন অর্থাৎ ১৭ লক্ষ দর্শক।

ট্রেলারে সিনেমার প্রায় সব উপকরণ দেখা গেছে। এতে একদিকে যেমন প্রেম রয়েছে, অন্যদিকে রয়েছে ভয়ংকর অ্যাকশন। দর্শকরা বলছেন, পুরনো আমেজে ফিরেছেন ভাইজান। আর দর্শকদের উত্তেজনার কারণেই ট্রেলার প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে তা ভিউ হয়েছে ১.৭ মিলিয়ন অর্থাৎ ১৭ লক্ষ।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বলিউড ভাইজান জানান, কীভাবে শুটিংয়ে বক্সার বিজেন্দ্র সিংকে অ্যাকশন শিখিয়েছেন। কীভাবে পলকের সঙ্গে মাত্র ৮ বছর বয়সে তার প্রথম সাক্ষাৎ হয়। পাশাপাশি বিগ বস খ্যাত তারকা শেহনাজকে মুভ অন করারও পরামর্শ দেন বলিউড নায়ক।

এদিন শেহনাজ প্রথমে নায়কের কথার জবাব দেন। জানান, তিনি অনেকটাই এগিয়ে গেছেন। তারপর বলেন, আমি নার্ভাস হই না। তবে সালমান স্যারের সামনে একটু নার্ভাস হয়ে যাই। আজ যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান ছাড়াও আরও দেখা যাবে শেহনাজকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। এতে আরও দেখা যাবে রাঘব জুয়েল ও জগপতি বাবুকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী