সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো রেললাইন চুরি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে পুরো একটি রেললাইন চুরির ঘটনা ঘটেছে। রাজ্যের বীরভূমে ঘটেছে এ ঘটনা। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা রেললাইনের টুকরো উদ্ধার করেছে। খবর ডয়চে ভেলের।

পশ্চিমবঙ্গের চুরির জন্য বেশ বদনাম আছে। রাজ্যটিতে পুকুর চুরি থেকে শুরু করে গাড়ি, শিল্পসামগ্রী, সোনাদানাসহ নানা ধরনের চুরির খবর প্রতিনিয়ত আসে। তবে পুরো রেললাইন চুরি সম্ভবতএই প্রথম।

প্রতিবেদনে বলা হয়েছে, বীরভূমে অন্ডাল থেকে পলাশস্থলীর ট্রেন লাইনের অনেকটা অংশ চুরি হয়েছে। সেই রেললাইন কেটে কেটে কাঁকড়াতলা থানার কৈথি গ্রামের ঝোপজঙ্গলে রাখা হয়। কিছু টুকরো পাচারও হতে পারে।

এ নিয়ে গত শনিবার স্থানীয় রেলপুলিশ ও কাঁকড়াতলা থানা যৌথ অভিযান চালিয়েছে। তারা শেখ ইন্তাজ ও শেখ আলতাব নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের জেরা করার পর, কৈথির ঝোপ-জঙ্গল থেকে রেললাইনের ৩০টি টুকরা উদ্ধার করা হয়।

খবরে বলা হয়েছে, যে রেললাইন চুরি করা হয়েছে তা অন্ডাল ও পলাশস্থলীর লাইন। সেখানে আগে কয়লাখনি থাকায় রেল চলতো। বর্তমানে চলে না। এমন পরিস্থিতিতে হঠাৎ কাঁকড়াতলার মানুষ দেখেন, রেললাইন উধাও হয়ে যাচ্ছে। এ নিয়ে চাঞ্চল্য দেখা দেয়।

এ নিয়ে রেল কর্তৃপক্ষের টনক নড়ে। রেলপুলিশ তদন্ত শুরু করে। তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। যৌথ তদন্ত শুরু হয়।

তদন্তে দেখা যায়, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা রেললাইনের একটা বড় অংশ চুরি করেছে। তারা সেই রেললাইন মোটা টাকায় বিক্রি করে দেওয়ার চেষ্টায় ছিল। সেজন্যই কেটে রেখে দেয়া হয়েছিল।

দেশটির পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, এর পেছনে আরও বড় মাথা থাকতে পারে। এটা দুই সাধারণ দুষ্কৃতীর কাজ নাও হতে পারে। এ নিয়ে আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী