,

আয়ারল্যান্ড সিরিজ: ঈদের পর সিলেটে ক্যাম্প ক্রিকেটারদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৯ মে শুরু হওয়া সিরিজের জন্য ঈদের পর সিলেটে অনুশীলন ক্যাম্প করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আইপিএল খেলতে যাওয়া লিটন দাস ৫ মে সরাসরি ইংল্যান্ডে দলের ক্যাম্পে যোগ দেবেন।

জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ দল ইংল্যান্ড যাবে ১ মে। পরের দিনই অনুশীলনে নেমে পড়বেন তামিম ইকবালরা। ৫ মে ইংল্যান্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন লিটন।

তিনি জানান, দেশ ছাড়ার আগে ২৬ বা ২৭ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবেন টাইগাররা।

সিলেটে অনুশীলনের বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘উইকেট এবং কন্ডিশন চিন্তা করে প্রধান কোচই সিলেটকে বেছে নিয়েছেন। ঢাকার বাইরে ক্যাম্প হলে সিলেট ভেন্যুটাই সবচেয়ে ভালো। সে জন্য ওই জায়গাটা নির্বাচন করা।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯