,

গ্রেপ্তার সেই নাফিজ কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় গ্রেপ্তার মোহাম্মদ নাফিজ আলমকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাফিজ জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দিয়েছেন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় নাফিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানামূলে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দেশি-বিদেশি মাদকসহ তাঁকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। মাদকদ্রব্য পাওয়ায় তাঁর বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা জানায়, অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এ ছাড়া একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে।

ভাটারা থানার ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান সমকালকে বলেন, ২০২১ সালে র‍্যাবের একটি অভিযানে গ্রেপ্তার হন নাফিজ। ওই সময় তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি ছাড়াও ধর্ষণ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট চারটি মামলা হয়। এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হওয়ায় তাঁর বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়াল ৫।

ওসি জানান, ওই সময় গ্রেপ্তারের পর জামিনে কারামুক্ত হন নাফিজ। এরপর আদালতে হাজিরা না দেওয়ায় গত ৬ এপ্রিল পর্নোগ্রাফির মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ডয়চে ভেলের একটি তথ্যচিত্রে নির্যাতনের অভিযোগ করেন নাফিজ। তবে অভিযান-সংশ্লিষ্টরা বলছেন, ওই তথ্যচিত্রের সঙ্গে তাঁকে গ্রেপ্তারের কোনো যোগসূত্র নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯