মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আনন্দে গুলি ছুড়ে পলাতক নববধূ

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের আসরে বসে একে একে চারটি ফাঁকা গুলি ছুড়লেন কনে। পাশে বসে সেই উদ্‌যাপন উপভোগ করলেন বরও। তবে আনন্দের সে ক্ষণটিকে এভাবে উদ্‌যাপন করতে গিয়ে ফেঁসে গেছেন নববধূ। ভারতীয় আইনে শাস্তিযোগ্য এমন কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ভারতীয় আইন অনুযায়ী, তাড়াহুড়া বা অসতর্কভাবে কিংবা উদ্‌যাপনমূলক গুলি ছুড়তে কেউ যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এর মাধ্যমে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়, তাদের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা একসঙ্গে দুটিই হতে পারে। খবর বিবিসির

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বরের পাশে বসে উত্তর প্রদেশের ওই নারী ফাঁকা গুলি ছুড়ছেন।

স্থানীয় পুলিশ বলছে, ওই নারীর বিরুদ্ধে মামলা করা হবে। ঘটনার পর থেকে সে নারী পালিয়ে বেড়াচ্ছেন।

২০১৬ সালে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর এক আদালতের আদেশে বলা হয়েছিল, পুলিশের কাছে অভিযোগ দায়ের হোক বা না হোক, প্রতিটি উদ্‌যাপনমূলক গুলি ছোড়ার ঘটনারই তদন্ত হওয়া উচিত।

গত সপ্তাহে মহারাষ্ট্র রাজ্যে বিয়ের আসরের এমন একটি ছবি বেশ ভাইরাল হয়। এতে দেখা যায়, বিয়ের আসরে দুজন দুজনের পিঠে ঠেকে দাঁড়িয়ে স্পার্কল গান থেকে গুলি ছোড়ার সময় স্ফুলিঙ্গ কনের মুখে এসে লাগে। এতে তাঁর মুখ ঝলেস যায়।

এ জাতীয় আরও খবর

প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

ঈদে অতিথি আপ্যায়ন

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

নতুন ভিসি পেল ৭ বিশ্ববিদ্যালয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে কিছু দেশ খুব একটা আগ্রহী নয়: ট্রাম্প

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়: তারেক রহমান