,

প্রবাসী বাংলাদেশির পরিসংখ্যান নেই বিবিএসের প্রতিবেদনে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমন্বয়কৃত জনশুমারি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রোববার এক সংবাদ সম্মলেনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে জরিপের কোনো পর্যায়েই প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের তথ্যও জানানো হয়নি।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর (বিএমইটি) ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী- এক কোটি ২৮ লাখ তিন হাজার ১৮৪ জন বাংলাদেশি কাজের জন্য বিদেশে অভিবাসন নিয়েছে। এর বাইরে শিক্ষা ও প্রশিক্ষণেও অনেকে দেশের বাইরে রয়েছেন। বড় এই সংখ্যাকে জরিপের প্রাথমিক প্রতিবেদন, যাচাই প্রতিবেদন ও সমমন্বয়কৃত প্রতিবেদনের কোথাও প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিবিএসের মহাপরিচালক জানান, এ বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জরিপের পরবর্তী প্রতিবেদনগুলোতে তা প্রকাশ করা হবে। ৩০টির মতো প্রতিবেদন প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী ও বিদেশিদের তথ্য একই সঙ্গে প্রকাশ করা খুব কঠিন ছিল না। এই তথ্যগুলো প্রতিবেদনে থাকা উচিত ছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯