মাহমুদুল্লাহ নেই, চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আজ রোববার সিরিজ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত দলে এবারও জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার পর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিল বিসিবি।

এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েছিলেন পেসার তাসকিন আহমেদ। পরে টেস্টে খেলতে পারেননি তিনি। নতুন ঘোষিত দলেও রাখা হয়নি এই স্পিডস্টারকে। তবে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান