‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক সিনেমা ‘জ্বীন’। সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এবার জাজের কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দিলেন, ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলেই ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

আব্দুল আজিজের ভাষ্য, ‘আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হলে ছাত্রদের সঙ্গে আলোচনা। সেখানে সব ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো, কেউ একা একটি হলে বসে “জ্বীন” সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেখানে কেউ রাজি হয় নাই। তখন এই বাজিটি সিনেমাপ্রেমীদের জন্যও রাখলাম।’

জাজের পক্ষ থেকে বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানান হয়েছে। ভয়ের কারণে কোন দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়। তবে সিনেমা হলের বাইরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। তবে চ্যালেঞ্জ গ্রহণকারী ব্যক্তি যদি পুরো সিনেমা না দেখতে পারে, তাহলে তাকে হলে ও অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হবে। আর যদি একা বসে পুরো সিনেমা পারে, তাকে জাজের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা দেওয়া হবে। এবং নাস্তার টাকাও দেওয়া হবে।

সাইকো থ্রিলার গল্পের এই সিনেমাতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সবাই তাকে আদর করে মোনা বলে ডাকে। সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান