জানা গেল কলকাতা শিবিরে কবে যোগ দিচ্ছেন লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শেষ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এখন আর কোনো বাধা নেই ওপেনার লিটন দাসের। কেকেআরের বরাত দিয়ে আনন্দবাজারের খবর, রোববারই দলের সঙ্গে যেগ দিচ্ছেন লিটন।

আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলা আছে কলকাতার। সেই ম্যাচ থেকেই লিটনকে খেলার জন্য পাওয়া যাবে। যদিও তাকে একাদশে রাখা হবে কিনা সেটি নিয়ে আছে শঙ্কা।

কলকাতার ওপেনিংয়ে খেলছেন আফগানিস্তানের খেলোয়াড় রাহমানউল্লাহ গুরবাজ। এরই মধ্যে যার দুটি ম্যাচ খেলা হয়ে গেছে। এক ম্যাচে আছে অর্ধশতরানের ইনিংসও। তাই তাকে বাদ দেয়া কঠিন হবে। আবার একই জায়গায় দুই বিদেশিকে খেলানোর পরিকল্পনা না নেওয়ারই সম্ভাবনা বেশি কলকাতার।

আরও একটি ব্যাপার হচ্ছে, আইপিএলের মাঝপথে এলেও শেষ পর্যন্ত লিটনকে পাবে না কলকাতা। মে মাসে বাংলাদেশের হয়ে আয়ারল্যান্ডে খেলতে যাবেন লিটন। সেক্ষেত্রে বারবার দল পরিবর্তনের ঝুঁকি নাও নিতে পারে কলকাতা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান