মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল কোয়োর মায়ের মৃত্যু হয়েছে। গত ৬ এপ্রিল পরপারে পাড়ি দেন এই ফরোয়ার্ডের মা। খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব আতলেতিকো মাদ্রিদ।
স্প্যানিশ ক্লাবটি এক বিবৃতিতে জানায়, আজ লাল ও সাদা পরিবারের জন্য দুঃখের দিন। আতলেতিকো মাদ্রিদ আনহেল কোরেয়ার মা মার্সেলা মার্তিনেজের মৃত্যুতে শোক প্রকাশ করছে। তাকে স্মরণ করে আগামী রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে খেলবে।
জানা যায়, কোরেয়ার মা দীর্ঘ ২০ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছেন। ২০২০ সালে একবার মাকে সমর্থন করতে নিজের চুল ফেলে দিয়েছিলেন তিনি।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম ফুটবলার ছিলেন কোরেয়া। যেখানে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তারা।











