,

রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহ, আটক ৩

news-image

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে ৩ জনকে আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়া বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)। তারা ৩ জন মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। এ সময় ৩টি একনলা বন্দুক, ১টি দুই নলা বন্দুক এবং অস্ত্র বিক্রয়ের নগদ ১ লাখ ৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

আজ বিকেলে কক্সবাজারের র‌্যাব ১৫’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে।

আজ র‌্যাবের সদস্যরা চকরিয়ার বড় ভেওলায় তল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা চেকপোষ্টের সামনে পৌঁছালে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে চালকসহ তিনজনকে আটক করে র‌্যাব।

তিনি আরও জানান, আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা দীর্ঘদিন মহেশখালী ও চকরিয়া এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা করত। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন সন্ত্রাসীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে। আটকদের মধ্যে মোক্তার আরসার অস্ত্র সরবরাহকারিদের প্রধান। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা করে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান