,

আইপিএলে না খেলার কারণ জানালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে দেড় কোটি টাকা ভিত্তিমূল্যে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় আসরের শুরু থেকেই খেলবেন কিনা সেটি নিয়ে ছিল জল্পনা। তবে টেস্টের কারণে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি। তবে টেস্ট ম্যাচ ও আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের মাঝে আইপিএল খেলার সুযোগ ছিল এ অলরাউন্ডারের। তবে আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলে যেতে না পেরে মন খারাপ কি না। জবাবে সাকিব বলেছেন, ‘না। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর, তার ওপর ভারতেই খেলা। যেতে পারলে ভালোই লাগত। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’

আইপিএল না খেলায় ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল সাকিবের। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এরই মধ্যে এক ম্যাচ খেলেছেনও। টেস্ট সিরিজের পর আবারও ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন কি না এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘সেটা সময়ই বলে দেবে। দেখি।’

কলকাতা নাইট রাইডার্স সাকিবের বিকল্প হিসেবে এরইমধ্যে দলে নিয়ে নিয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে। এদিকে, সাকিব নাম প্রত্যাহার করে নিলেও টেস্ট সিরিজ শেষে কলকাতার হয়ে খেলতে যাবেন লিটন দাস।

 

এ জাতীয় আরও খবর

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন