সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের হাত ধরেই এল জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে দরকার ছিল ১৩৮ রান। বাংলাদেশের জন্য সেটি মামুলিই। তবে ৪৩ রানের মধ্যে দুই উইকেট হারানোয় কিছুটা চাপ এসেছিল। সেই চাপকে উড়িয়ে হেসেখেলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন মুশফিকুর রহিম।

১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যাট হাতে আগ্রাসী লিটনকে বিদায় করেন মার্ক অ্যাডায়ার। যাওয়ার আগে ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান তোলেন লিটন। এরপর দলীয় ৪৩ রানে ড্রেসিংরুমের পথ ধরেন নাজমুল হোসেন শান্তও। আর দলীয় ১০৫ রানে ব্যক্তিগত ৩১ রান করে বিদায় নেন ওপেনার তামিম ইকবাল।

জয়ের জন্য বাকি পথটুকু মুমিনুল হককে নিয়ে নির্বিঘ্নেই পার করে দেন মুশফিক। শেষ পর্যন্ত মুশফিক ৫১ রানে ও মুমিনুল অপরাজিত ছিলেন ২০ রানে।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে আয়ারল্যান্ড। এদিন নিজের প্রথম ওভারে ইবাদত হোসেন পেয়েছেন সাফল্য। ৭২ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরত পাঠান প্যাভিলিয়নে। ১৫৬ বলে ৮ চার ও ১ ছয়ে বোল্ড হন আইরিশ ব্যাটার।

অ্যান্ড্রু ম্যাকব্রাইনের পর গ্রাহাম হিউমকেও আউট করেন ইবাদত হোসেন। আগের দিনের স্কোরের সঙ্গে আর ৬ রান যোগ করতেই অলআউট আয়ারল্যান্ড। ইবাদতের অফ স্টাম্পের বাইরের বল বেশ দূর থেকে অফ সাইডে খেলার চেষ্টা করেন হিউম। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৫৫ বলে ১৪ রান করেছেন হিউম। ফলে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট হয় ২৯২ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৩৮ রানের লক্ষ্য দাঁড়ায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী