সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের সঙ্গে ‘খোলামেলা’ পোশাকে কাজল

news-image

বিনোদন ডেস্ক : নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দেবগনের মেয়ে নাইসা দেবগন। আয়োজনে অংশ নেয়ার কিছু মুহূর্ত ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। যা রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

আম্বানি পরিবারের অনুষ্ঠানে হাজির হয়েই দ্যুতি ছড়ালেন স্টারকিড নাইসা। মাত্র ১৯ বছর বয়সে তারকাকন্যা হিসেবে খ্যাতিও পেয়েছেন সোশ্যালে। অনুষ্ঠানে মেয়ের সঙ্গে তোলা নিজেদের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী কাজল। ফ্যাশন ডিজাইনার আবু জনি সন্দিপ খোসলার ডিজাইনে জমকালো গাউনে হাজির হয়েছিলেন নাইসা।

 


বলি নায়িকা মেয়ের ছবি পোস্ট করতেই নজর কাড়ে সবার। নেটিজেন থেকে তারকা সবাই প্রশংসা করেছেন। কেউ কেউ মা-মেয়েকে একসঙ্গে দেখে মুগ্ধতাও প্রকাশ করেছেন।


এর আগে একাধিকবার সিনেমায় আত্মপ্রকাশের গুঞ্জন রটেছিল নাইসার। তবে পরিবার থেকে প্রতিবারই তা ভিত্তিহীন বলে জানিয়েছেন। বর্তমানে এ স্টারকিড সুইজারল্যান্ডের গ্লিও ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে পড়ালেখা করছেন।

গত ৩০ ও ৩১ মার্চ মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর অনুষ্ঠান হয়। সেখানে হলিউড থেকে বলিউড টম হল্যান্ড, জেন্ডেয়া, জিজি হাদিদরা এবং বলিউডের শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, রাশমিকা মান্দানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী