সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট বারে ‘নজিরবিহীন’ ভাঙচুর

news-image

অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ইফতার ও দোয়া মাহফিলে ব্যাপক হট্টগোল ও ভাঙচুর হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত এ ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিকেল ৪টায় সমিতির অ্যাডহক কমিটি সমর্থনকারী বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের ২ নম্বর হলরুমে ঢুকে আওয়ামীপন্থী কমিটির ব্যানার খুলতে গেলে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ভাঙচুর শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুহূর্তেই তছনছ করে দেন ইফতার আয়োজন।

পরে আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে এসে ধাওয়া দিলে বিএনপিপন্থী আইনজীবীরা হলরুম ছেড়ে সমিতি ভবনের ফটকে অবস্থান নেন। পরে দুই পক্ষই মারমুখী অবস্থান নেয়।

ভাঙচুরের এ ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন অনেকেই। তবে ইফতারের কিছু আগে পরিস্থিতি শান্ত হলে ভাঙচুর হওয়া হলরুম গুছিয়ে ইফতার শেষ করেন আইনজীবী সমিতি।

ইফতার অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে নাম ছিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর। তবে তিনি অনুষ্ঠানে আসেননি। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলালসহ আইনজীবীরা।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে কয়েক শ আইনজীবী।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী