আল-আকসায় ইসরায়েলি হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম নগরীর পবিত্র আল-আকসা মসজিদে গতকাল বুধবার রাতে ইবাদত ও নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার মুসল্লিদের ওপর ফের হামলা চালায় তারা।

ইসারেলি বাহিনীর ওই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, নাগরিকদের মৌলিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। এ ছাড়া অধিকৃত ভূখণ্ডে এ ধরনের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এ ছাড়া বিবৃতিতে, বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে। দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।

ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ সংলাপের মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানায় বাংলাদেশ।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন রাতে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডবের পর অন্তত ৪৫০ ফিলিস্তিনিকে আটক করে। এরমধ্যে ৩৮৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের ওপর আল-আকসা প্রবেশে এক সপ্তাহ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান