সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। এখান থেকে খুচরা দামেও কাপড় বিক্রি হয়। আসন্ন ঈদকে সামনে রেখে জমে উঠেছিল বঙ্গবাজার। কিন্তু গতকাল সোমবার সকালে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় পুড়ে ছাই হয়ে গেয়ে অসংখ্য মানুষের স্বপ্ন আর শেষ সম্বল। গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে আগুনের দৃশ্য, কান্নার আর হারানো ছবি।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। এই তারকা আজ বুধবার পুড়ে যাওয়া একটি লুঙ্গি কিনেছেন লাখ টাকায়। তাহসানের এই কাজের বিষয়টি জানিয়েছে সেবামূলক ফাউন্ডেশন বিদ্যানন্দ।

তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাষায়, ‘জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেকে তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী