,

কমলাপুর রেলস্টেশনের ছাদে মিলল যুবকের ঝুলন্ত লাশ

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মের ছাদ থেকে নয়ন প্রকাশ হেমারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মের ২০ নম্বর পিলার সংলগ্ন ছাদ থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

মৃত যুবক স্টেশনে থেকে ট্রেনে পানি দেওয়ার কাজ করতো বলে জানা গেছে।

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা রাত ১২টায় স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মের ২০ নম্বর পিলার সংলগ্ন ছাদে ওঠি। সেখানে রেলিংয়ের পাইপের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘নয়নের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯