সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বিক্রয়কর্মী বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : সুবিধাবঞ্চিত মানুষের জন্য সম্প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন চালু করেছে একটি সুপারশপ। যার নাম দেওয়া হয়েছে ‘হ্যাপিনেস স্টোর’। রাজধানীর মিরপুর বর্ধিত পল্লবীতে অবস্থিত এই বিদ্যানন্দের সুপারশপে ১ টাকায় মুরগি, ৯ টাকায় তেল পাওয়া যায়। ঢাকার গরিব ও অসহায় মানুষদের জন্যই এই শপ।

এই শপে বিক্রয়কর্মীর ভূমিকায় স্বেচ্ছাসেবী হিসেবে কিছুদিন আগেই কাজ করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবার অংশ নিলেন শবনম বুবলী। আজ মঙ্গলবার বিকেলে এই চিত্রনায়িকা ছুটে যান মিরপুর পল্লবীর ‘হ্যাপিনেস স্টোর’-এ। থাকবেন ইফতার পর্যন্ত।

বুবলী বলেন, ‘এমন একটি ভালো কাজের সঙ্গে থাকতে পেরে বেশ ভালো লাগছে। বিদ্যানন্দের এই সুপারশপটি খুব সাজানো, গোছানো। আর বলা যায়, এখানে নিত্য পণ্য সবই আছে। এত সুন্দর একটি শপ আর উদ্যোগ সত্যি আমাদের মুগ্ধ করেছে।’

এই চিত্রনায়িকা জানান, আজ তিনি সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করবেন।

এদিকে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন পণ্য উৎপাদনকারী ও করপোরেট প্রতিষ্ঠানগুলো সাড়া দিয়েছে বিদ্যানন্দের এই অভিনব আয়োজনে। সেসব পণ্যও স্থান পেয়েছে বিদ্যানন্দের এই সুপারশপে। ক্রেতাদের সুবিধার্থে খাবার গ্রহণের জন্য আলাদা ফুড জোন এবং ছোট বাচ্চাদের জন্য কিডস জোনও আছে এই মার্কেটে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী