মামলা থেকে অব্যাহতি পেলেন শিল্পা

news-image

বিনোদন প্রতিবেদক : সচেতনতামূলক একটি অনুষ্ঠানের মঞ্চে জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে চুমু খান হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। সেই মামলা থেকে এবার অব্যাহতি পেলেন শিল্পা। গত ৩ এপ্রিল মুম্বাইয়ের অতিরিক্ত দায়রা জজ এসসি যাদব এই রায় দিয়েছেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি। এইডস নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন শিল্পা ও রিচার্ড গিয়ার। ঘটনাটি ২০০৭ সালের। ভারতের রাজস্থানে সেই অনুষ্ঠানের মঞ্চে শিল্পাকে চুমু খেয়েছিলেন রিচার্ড। এই অভিনেত্রীও তাতে বাধা দেননি। তবে বিষয়টিতে আপত্তি ছিল অনেকের। মিডিয়ায় এটি নিয়ে দীর্ঘদিন লেখালেখি হয়। অশ্লীলতার দায় ওঠে শিল্পার বিরুদ্ধে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দ-বিধির ২৯২, ২৯৩ এবং ২৯৪ ধারায় মামলা দায়ের হয়।

২০০৭ সালের এই ঘটনা ঘটার পর একই ধরনের আরও দুটি মামলা হয় রাজস্থানে। এ ছাড়া একটি গাজিয়াবাদে। ২০১৭ সালে শিল্পা আর্জিতে জানান, মামলাটির শুনানি যেন মুম্বাই উচ্চ আদালতে হয়। ২৩৯ ও ২৪৫ ধারা অনুযায়ী আবেদন করেছিলেন শিল্পার আইনজীবী মধুকর ডালভি। এর পর গত বছরের জানুয়ারিতে এই মামলার শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকি চাওয়ান জানান, পুলিশের প্রতিবেদন ও নথির ভিত্তিতে তার মনে হয়েছে শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ফলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে; কিন্তু এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আলওয়ার থানার পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান