,

বাংলাদেশের শতকের পর সাকিবের ফিফটি

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে দলীয় অর্ধশতকের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা। অবশেষে সাকিব-মুশফিক জুটিতে স্বস্তি ফিরেছে। টেস্ট ক্যারিয়ারে ৩১তম ফিফটি করে অপরাজিত আছেন সাকিব আল হাসান। মাত্র ৪৫ বলে ঝড়ো হাফসেঞ্চুরি করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরুতেই তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারের বলে ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হন মুমিনুল হক।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হয়।

এর আগে গতকাল প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে তাইজুল ইসলামে ঘূর্ণিতে ২১৪ রানে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়।

জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত শূন্য ও তামিম ইকবাল ২১ রানে বিদায় নেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯