সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবাজারে আগুনের ঘটনায় খবর রাখছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক খোঁজখবর রাখছেন এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসে প্রধানমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মনিটরিং করছেন। তিনি এ বিষয়ের সার্বিক সমন্বয় করছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল বের করে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার ও র‌্যাব। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

এদিকে আগুনের ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের (দমকল) চার সদস্যসহ আটজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী