,

‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। ঈদের আগে বেচাকেনার জন্য দোকানে মাল ঠাসা ছিল। কিন্তু একটি মালও রক্ষা করতে পারলাম না। ২০/২২ লাখ টাকার শার্ট, প্যান্ট। সব শেষ হয়ে গেছে’, এভাবেই আহাজারি করছিলেন আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামিরুল ইসলাম।

সোমবার রাতে দোকানে ব্যবসার ৩০ লাখ টাকা রেখেছিলেন এসএম গার্মেন্টসের স্বত্বাধিকারী সোহেল। রাত হয়ে যাওয়ায় ব্যাংকে দিতে পারেননি তিনি। আগুন লাগার খবর পেয়ে রাজধানীর মিটফোর্টের বাসা থেকে আজ আসতে আসতে তার সব টাকা পুড়ে ছাই।

কেঁদে কেঁদে সোহেল বলেন, ‘আমার তিনটা দোকান গোডাউন মিলে প্রায় ৪০ লাখ টাকার মাল ছিল। মাল যায় যাক, কিন্তু আমার ৩০ লাখ টাকা সব শেষ।’


ব্যবসায়ীদের আহাজারি

জামিরুল কিংবা সোহেলই নয়, তাদের মতো কয়েকশ ব্যবসায়ী আহাজারি করছেন বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে। তাদের অধিকাংশই আগুনের খবর পেয়ে ছুটে এসেছেন বঙ্গবাজারে। কিন্তু তাদের কেউই নিজের দোকানের কাছে যেতে পারেননি। চোখের সামনেই পুড়তে দেখছেন তিলে তিলে গড়ে তোলা দোকানের মালামাল।

আরও পড়ুন: বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা ও বিমানবাহিনী

ঈদের আগে বিক্রির জন্য অধিকাংশ দোকানে প্যান্ট, শার্ট, শাড়িসহ নানা ধরনের কাপড় মজুদ করা ছিল।


বঙ্গবাজারে ভয়াবহ আগুন
মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড বাতাস ও ধোঁয়ার কারণে অগ্নি নির্বাপণে সমস্যা হচ্ছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯