,

ছিনতাইয়ে বাধা: চাপাতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কোপালো ছিনতাইকারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। ওই ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি ইস্ট ওয়েস্টের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

রোববার (২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ওই ছাত্রীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় ইতি। এসময় ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে ইতিকে এলোপাতাড়ি কোপায় ছিনতাইকারীরা। তাকে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় তারা।

কামরুল হাসান সাকিব নামে জিম সহকারী বলেন, রাত ১০টায় ঢাকা ইমপেরিয়াল কলেজ সংলগ্ন জিম থেকে বের হয়ে বাসায় ফিরছিলাম। তখন ফোনে খবর পাই একটা মেয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে শুধু রক্ত আর রক্ত দেখতে পাই। ততক্ষণে অন্য শিক্ষার্থীরা মেয়েটাকে হাসপাতালের নিয়ে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।

এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯