সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা যেন হয়রানি না হয় সেদিকে নজর আছে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে অনেক সাংবাদিক হয়রানি হচ্ছে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হয়রানি বন্ধে ‌যেখানে যা করতে হচ্ছে তা করা হচ্ছে। কেউ যেন হয়রানি না হয় সেদিকে আমাদের নজর আছে।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলো যে প্রতিবেদন ছাপিয়েছে তা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে‌ ষড়যন্ত্র। সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।

আইনের অপপ্রয়োগ হয়েছে নওগাঁয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে অনেক সাংবাদিক হয়রানি হচ্ছে। এ ব্যাপারে আমরা খুব সচেতন।

বাংলাদেশে সিকিউরিটি আইন নাগরিকদের নিরাপত্তার জন্য করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটির আদলে এ আইন রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের এ আইনের বিধান আপডেট করেছে। তাই যারা (বিদেশি) এ আইন‌ নিয়ে সমালোচনা করছে, তাদের উচিত নিজের দেশের দিকে তাকিয়ে সমালোচনা করার।

সংবাদমাধ্যমের প্রতি সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের প্রতি অনুরোধ প্রথম আলোর সঙ্গে অন্য ঘটনা মেলানো যাবে না।

ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী