সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে সোনার দাম বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে বর্তমানে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

আজ শনিবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রবিবার থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৪ মার্চ সোনার দাম বাড়ানো হয়। তার আগে ২২ মার্চ ও ২৩ মার্চ দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। অবশ্য তার আগে ১৮ মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী