বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেতে দৃশ্যমান ‘জাতীয় পতাকা’

news-image

এম. সুরুজ্জামান নালিতাবাড়ী (শেরপুর)
জমিতে ধানের চারা রোপণ করে জাতীয় পতাকার রূপ দিয়েছেন রণঞ্জিত সাহা। জাতীয় পতাকার আদলে লাগানো তার ধানক্ষেত দেখতে প্রতিদিন এলাকার মানুষ ভিড় করছে।

রণঞ্জিত সাহা উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা।
দেবীপুর গ্রামে গিয়ে দেখা গেছে, রণঞ্জিত সাহা জমিতে জাতীয় পতাকার মাঝখানের লাল বৃত্ত ভরাট করেছেন বেগুনি রঙের এক ধরনের ধান লাগিয়ে। ধান ক্ষেতের চারপাশে বেগুনি রঙের ধান দিয়ে বর্ডার তৈরি করেছেন। ধান গাছের রংটা বেগুনি হলেও সবুজের বুকে ওই বেগুনি অনেকটা লাল রংয়ের মতো মনে হচ্ছে। গত বছরও রণঞ্জিত সাহা ধানক্ষেতে এমন চিত্রকর্ম ফুটিয়ে তুলেছিলেন। প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন রণঞ্জিত সাহার কৃষি খামারে।

জাতীয় পতাকার আদলে ধানক্ষেত।

রণঞ্জিত সাহা বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি ধানক্ষেতে জাতীয় পতাকা তৈরি করেছি। এছাড়া আমার শখ ছিল ধানক্ষেতে জাতীয় পতাকা অংকন করার। এবারের বোরো আবাদে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি বছরই ধানক্ষেতে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও স্মৃতিসৌধের চিত্র ফুটিয়ে তুলার ইচ্ছা আছে।’

 

এ জাতীয় আরও খবর

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে এসেছে ১৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন থালাপতি বিজয়

১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করতে ডিসিদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চায় : মির্জা ফখরুল

ডিসিরা চান সাংবাদিকতার জন্য নীতিমালা, তথ্য মন্ত্রণালয় ভাবছে