,

অতীতের কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি : ইসি আলমগীর

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো অংশ না নিলে নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। এ সময় তিনি আরও বলেন, দেশের ইতিহাসে অতীতের কোনো নির্বাচনেই সবগুলো দল অংশ নেয়নি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ নিয়েও কথা বলেন।

মো. আলমগীর জানান, ইসির প্রকাশিত খসড়া সীমানার ওপরে ১৮৬টি আবেদন পড়েছে। এর মধ্যে ১২৬টি আবেদনে বর্তমান সীমানায় পরিবর্তন দাবি করা হয়েছে। বাকি ৬০টি আবেদনে বর্তমান সীমানা বহাল রাখতে বলা হয়েছে।

তিনি আরও জানান, সবগুলো আবেদন নিয়েই ইসি শুনানির আয়োজন করবে। তবে এই শুনানি ঈদের আগে না পরে হবে- তা এখনই বলা যাচ্ছে না।

আগামী সংসদ নির্বাচনে সবগুলো দল অংশ নিলে নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে মন্তব্য করে কমিশনার আলমগীর বলেন, বাস্তবতা হলো, দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি।

তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে কিন্তু সব দল অংশ নেয়নি। কিছু কিছু দল সেই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কাজেই এক-দুইটা রাজনৈতিক দল অংশ না নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি- এটা বলা যাবে না। তবে এটাও ঠিক যে, বড় রাজনৈতিক দলগুলো অংশ না নিলে পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না।

বিএনপি চিঠির জবাব না দিলে কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯