সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছর পর শ্রাবন্তী

news-image

বিনোদন প্রতিবেদক : মাঝে কয়েকবার বাংলাদেশে এলেও দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে অভিনেত্রী শ্রাবন্তী। দুই মেয়ে রাবিয়াহ ও আরিশাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। তাকে সর্বশেষ দর্শকরা দেখেছিলেন ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকে। মাঝে বেশ কয়েকবার ব্যক্তিগত কারণে দেশে এলেও ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। তবে শ্রাবন্তী ভক্তদের জন্য সুখবর, এ মুহূর্তে অভিনয়ে না ফিরলেও এবারের ঈদে ছোট পর্দায় শ্রাবন্তীকে দেখা যাবে।

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এক সময় ৫১বর্তী, সাত চার দুই, নুরুল হুদা জোছনার ফুলসহ অসংখ্য জনপ্রিয় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। জনপ্রিয়তার মধ্য গগনে থাকার যেমন আনন্দ ছিল, তেমনি অপ্রাপ্তির অনেক গল্পও ছিল। সেই গল্পগুলোই ‘রাঙা সকাল’-এ বলবেন শ্রাবন্তী। রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের চতুর্থ দিন, সকাল ৭টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী