শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে  যুবকের মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার সকালে শহরের কাজীপাড়া মৌলভী হাটি এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ রাসেল মিয়ার (৪৩) মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলকার হাবিবুর রহমানের ছেলে। সে পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন। নিহতের  পরিবার জানায়, গত সোমবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হন।
এরপর গভীর রাতেও বাসায় ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। বুধবার বেলা ১১টার দিকে বাসার পাশের পুকুরে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন আমাদেরকে জানান। এরপর সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী