সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সঙ্গীত গাইতে না পারায় শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় সংগীত গাইতে না পারায় এক শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনকে জাতীয় সংগীত গাইতে বলেন জেলা প্রশাসক। কিন্তু ওই শিক্ষক সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারায় জেলা প্রশাসক ক্ষুব্ধ হয়ে তার বেতন স্থগিতের নির্দেশ দেন।

এদিকে মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, যতদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত শিক্ষকের বেতন স্থগিত থাকবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, ডিসি স্যার যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন বিষয়টি আমি জানতাম না। স্যার শোকজ করতেই পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিসি স্যার মোগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজখবর নেন। এ সময় সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসনের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। এ ছাড়া অনুপস্থিত থাকায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী