রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পোর্টিং উইকেটেই খেলতে চান তাসকিন

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে প্রথম দুই ম্যাচে রেকর্ড রান তোলে স্বাগতিকরা। শেষ ম্যাচে জিতেছে ১০ উইকেটে। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিজেদের দলীয় তৃতীয় সর্বোচ্চ ২০৭ রান পেয়েছে সাকিবের দল।

এমন ব্যাটিং স্বর্গে ব্যাটাররা ঝান্ডা উচিয়ে খেলতে পারেন। কিন্তু বোলারদের জন্য অপেক্ষা করে কঠিন পরীক্ষা। ওই পরীক্ষায় আপত্তি নেই টাইগার পেসার তাসকিন আহমেদের। তিনি জানিয়েছেন, বড় বড় ইভেন্ট যেহেতু স্পোর্টিং উইকেটে হয়, তারাও স্পোর্টিং উইকেটে খেলতে চান।

ম্যাচ শেষে তাসকিন বলেছেন, ‘প্রত্যেক ইভেন্ট স্পোর্টিং কন্ডিশনে খেলানো হয়। স্পোর্টিং উইকেটে ব্যাটার-বোলার সবার জন্য সুবিধা থাকে। ভালো উইকেটে বাউন্ডারি হওয়ার চান্স বেশি থাকে। সেজন্য এক্সিকিউশন, একিউরিসির সুযোগ বাড়ে, উন্নতির জায়গা হয়। ভালো উইকেটে খেলা হোক এটাই চাইবো।’

চট্টগ্রামে বৃষ্টি আইনে ২২ রানে জয়ের ম্যাচে ৭.১ ওভারে ৯১ রানের জুটি পায় বাংলাদেশ। রনি তালুকদার ও লিটন দাস বিধ্বংসী শুরু করেন। পরে লিটন ২৩ বলে ৪৭ করে আউট হলে তাসকিন তাকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের কথা বলেন। যেখানে ২৫৮ রান টপকে জিতেছে প্রোটিয়ারা। জয়ের পথে পাওয়ার প্লেতে শতরান তোলে ডি ককরা। বিষয়টি নিয়ে লিটন নাকি তাসকিনকে বলেছেন, দক্ষিণ পারলে তারা কেন পারবে না।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী