,

বাবা হচ্ছেন হ্যারি পটার!

news-image

অনলাইন ডেস্ক : হ্যারি পটার খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হতে চলেছেন। ড্যানিয়েল র‌্যাডক্লিফ এবং তার দীর্ঘদিনের প্রেমিকা এরিনের জীবনে আসছে নতুন অতিথি। প্রথমবার বাবা হতে চলেছেন এ অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের।

২০১৩ সালে ড্যানিয়েল এবং এরিন ডার্ক একসঙ্গে কিল ইয়োর ডার্লিংস ছবিতে অভিনয় করেছিলেন। সেই থেকেই তাদের সম্পর্কের শুরু।

এরপর কেটে গেছে ১০ বছর। একে অন্যের সঙ্গে ভীষণ আনন্দে আছেন তারা। আর তার মধ্যেই এমন খুশির খবর প্রকাশ্যে এল।

আমেরিকার সংবাদমাধ্যম পিপলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন তারা একে অন্যের সঙ্গে ভালো আছেন। তিনি আরও বলেন, ‘আমি সত্যিই একটা ভালো জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।’

ড্যানিয়েল র‌্যাডক্লিফ এবং এরিন ডার্কের জীবনে যে নতুন অতিথি আসছে সেকথা নিজেই অভিনেতা গণমাধ্যমকে রোববার জানিয়েছেন।

এই সুখবর জানিয়ে অভিনেতার এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, ড্যানিয়েল বাবা হচ্ছে জেনে ভীষণই খুশি। ওর আর এরিনের সম্পর্কটা ভীষণ সুন্দর। আশা করছি ওরা খুব ভালো বাবা মা হবে।

সম্প্রতি এই ৩৩ বছরের অভিনেতাকে তার ৩৮ বছরের প্রেমিকার সঙ্গে নিউ ইয়র্কে দেখা গেছে। সেখানেই ধরা পড়ে এরিনের শরীরে ফুটে ওঠা মাতৃত্বের লক্ষণ। এরপরই অভিনেতা এই খুশির খবর শেয়ার করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯