বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন হাতে শপথ নিলেন নিউ জার্সির প্রথম হিজাবি বিচারক

news-image

ইসলামী জীবন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সর্বোচ্চ আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন নাদিয়া কাহাফ। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে পবিত্র কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করেছেন তিনি। তিনি নিউ জার্সির প্যাসাইক কাউন্টিতে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ওয়েন এলাকার পারিবারিক আইন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এক বছর আগে নিউ জার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি ১৫ জনকে বিচারক হিসেবে মনোনয়ন দেন। এরপর গত ২৮ ফেব্রুয়ারি কাহাফসহ তাঁদের নিয়োগে ভোট দেয় নিউ জার্সি সিনেট। কাহাফ প্যাসাইক কাউন্টির প্রথম মুসলিম নারী বিচারক না হলেও তিনিই প্রথম হিজাব পরে এই দায়িত্ব পালন করছেন।

পারিবারিক আইন ও অভিবাসন বিশেষজ্ঞ নাদিয়া কাহাফ হ্যালেডনে প্রথমে কাজ শুরু করেন। ২০০৩ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকারবিষয়ক প্রতিষ্ঠান কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের নিউ জার্সি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তা ছাড়া ক্লিফটনের অলাভজনক সমাজসেবা সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা এবং ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরো দুজন মুসলিম নারী বিচারক হিসেবে কাজ করছেন। এর আগে ২০২২ সালের জুনে আরিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক হিসেবে ইতিহাস তৈরি করেন। তা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরীও আছেন। তিনি ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী হতে পারেন। সূত্র : আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

৫০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড

বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন

হামে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়াল

এজলাসে পেপারওয়েটের আঘাতে আহত নারী আইনজীবী

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা