সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ‘ভাইরাল’ ভিডিওর জন্য প্রভাকে লিগ্যাল নোটিশ

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ২০১০ সালে যে স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল, সেই ভিডিও’র জন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী। প্রভার ভাইরাল হওয়া সেই স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে গতকাল শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন ওই আইনজীবী।

লিগ্যাল নোটিশ পাঠানো অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী কুমিল্লা শহরের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত।

এই আইনজীবী জানান, আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে প্রভার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

গেল বৃহস্পতিবার ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে এডিসহ (প্রাপ্তিস্বীকার) লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। এটি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, প্রযত্নে আহসান হাবিব নাসিম, অভিনয়শিল্পী সংঘ কার্যালয় ১০/এ, ব্লক-এ রোড নম্বর ২, নিকেতন, গুলশান-১ ঢাকা, এই ঠিকানায় পাঠানো হয়। ০৫৫/২৩ রেফারেন্স নম্বরীয় লিগ্যাল নোটিশটি আগামী কয়েক দিনের মধ্যে প্রভার উল্লেখিত ঠিকানায় পৌঁছাবে।

নোটিশে আইনজীবী প্রভাকে উদ্দেশ করে বলেন, আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা আপনার কিছু কর্মকাণ্ডকে ধর্ম এবং প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে গণউৎপাত হেতুতে বিপদগামী করবে বলে আমার বিশ্বাস জন্মানোর কারণে জনস্বার্থে এবং নিজে সংক্ষুব্ধ হয়ে আপনাকে লিগ্যাল নোটিশ প্রদান করলাম।

তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন মারফত জানতে পেরেছি কয়েক বছর আগে আপনার একটি স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে। মিডিয়া জগতে কাজ করলে সত্য-মিথ্যা অনেক স্ক্যান্ডাল ভাইরাল হয়ে থাকে। আপনার স্ক্যান্ডালের বিষয়ে আমরা সে ঘটনা রটনা হিসেবে গণ্য করায় তা আমাদের কাছে তেমন গুরুত্ব পায়নি।’

‘আমি একজন আইনজীবী হিসেবে সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টির আশঙ্কা করছি। তার (প্রভার) এমন বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে প্রলুব্ধ হয়ে সমাজের নারী-পুরুষ এমন বেআইনি কাজে লিপ্ত হতে পারে। তাই অভিনেত্রী প্রভাকে আমার এ নোটিশ দেওয়া। তিনি যদি নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব না দেন এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনা না করেন, তবে দেশের প্রচলিত আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

উল্লেখ্য, ২০১০ সালে প্রেমিক রাজিব হাসানের সঙ্গে বাগদান হয়েছিল সাদিয়া জাহান প্রভার। সেই বছরই শুটিং সেট থেকে পালিয়ে গিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর রাজিবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী