সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি!

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমা থেকে আপাতত দূরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের দিনেই তিনি জামিন পান। এরমধ্যেই এবার নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে অগ্নি খ্যাত এই নায়িকাকে।

গত বছর রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন মাহি। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট, নাম ফারিশতা।

রমজানের প্রথম দিন আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক থেকে ফারিশতার সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রির দৃশ্য। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।

ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। এ সময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, ‘এবার তুমি কিছু বলো’। রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এসময় বলেন, ‘গত বছরের মতো এবছরও আমরা ইফতার সামগ্রি নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু খাবার, এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী