,

রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমকমিটি গঠন : শহীদুল ইসলাম সভাপতি ও শাহ আলম সম্পাদক

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম এর কমিটি গঠন গত ২১মার্চ বুধবার বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিল্প গুরু বাউল শফি মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেশ বরেন্য সুমীর বাউল ও সরদার হিরক রাজা, টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান,
কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পাল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মতিন।

এ সময় উপস্থিত ছিলেন, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক বাবর আলী তাং, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকা সম্পাদক মোল্লা জাকির হোসেন, দৈনিক মাতৃছায়া পত্রিকা সম্পাদক মোতালেব হোসেন খান, দৈনিক নেক্সট নিউজ পত্রিকা সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক যুগধারা পত্রিকা সম্পাদক হাবিবুর রহমান সরকার, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, , কেন্দ্রীয় সাধু সংঘের সাধু বিজন ভট্টাচার্য, সাধু স্ত্রীদাম ভৌমিক, ডাক্তার সাধু আব্দুল মজিদ, সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শিল্পী খোকন ও সাধু সংঘ পাঠাগার সভাপতি শাহানুর রহমান শাহীন, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাংগঠনিক সম্পাদক ফাতিমা নওরীন মেরী ও কোষাদক্ষ আব্দুর রহিম রাশেল, যুগ্ম সাংগঠনিক রাশেদা মিজান প্রমুখ।

সভায় প্রধান মন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলাম কে সভাপতি ও কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যান্যরা হলেন, সহসভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সহসভাপতি শিল্প গুরু বাউল শফি মন্ডল, সহ সভাপতি সুমির বাউল, সহ সভাপতি সরদার হীরক রাজা প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক জোটের নেতৃত্বে লালন সাইজির ভাবধারার গান পরিবেশ হয়।।

এ জাতীয় আরও খবর

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক