সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজের খরচ কমল, বাড়ল নিবন্ধনের সময়

news-image

চলতি মৌসুমে হজের সেবার খরচ সৌদি সরকার কমানোর বাংলাদেশের হজযাত্রীদের জন্য খরচ কমেছে ১১ হাজার ৭২৫ টাকা। একইসঙ্গে হজ নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত বেড়েছে, আগে ছিল ২১ মার্চ পর্যন্ত।বুধবার (২২ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের হজ শাখা থেকে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার চারটি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক কমানোয় নিবন্ধিত সম্মানিত হজযাত্রীরা অর্থ ফেরত পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন, তাদের কমানো প্যাকেজ মূল্যের অর্থ আশকোনার হজ অফিস থেকে খাবারের মূল্য ফেরত দেওয়ার সময় একসঙ্গে দেওয়া করা হবে। এক্ষেত্রে হজযাত্রীরা খাবারের মূল্য বাবদ ৩৫ হাজার টাকা এবং ১১ হাজার ৭২৫ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার ৬২৫ টাকা ফেরত পাবেন।

সরকারি ব্যবস্থাপনার ন্যায় বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের জনপ্রতি ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সিকে হজযাত্রীদের ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী