বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আজ মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার শেষ হচ্ছে শাবান মাস। বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।

সাধারণত হিজরি বর্ষের মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। অর্ধচন্দ্র দেখা সাপেক্ষে নতুন মাস গণনা শুরু হয়। আর এ কারণে রমজান কবে শুরু হবে, তা আগে থেকে নির্ধারণ করা থাকে না।

এর আগে সৌদি আরব মুসলিমদের প্রতি রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। খালি চোখে বা দূরবীণে চাঁদ দেখা গেলে নিকটস্থ আদালতে জানাতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

এ জাতীয় আরও খবর

৫০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড

বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন

হামে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়াল

এজলাসে পেপারওয়েটের আঘাতে আহত নারী আইনজীবী

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা